ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

ভেজাল ও অবৈধ পণ্য ঔষধ হিসেবে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ও অবৈধ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তার গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় অবস্থিত ‘রায় হোমিও হল’ ও ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’-এর গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্সের প্রায় ১৩টি ফুড সাপ্লিমেন্ট পণ্য ঔষধ হিসেবে বিক্রি করা হচ্ছিল, যার অধিকাংশেরই কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পণ্যগুলোর গায়ে মূল্য উল্লেখ ছিল না। এছাড়া মসলা জাতীয় পণ্য হিসেবে বিক্রিত হলুদের গুড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়। এসবসহ একাধিক অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় জরিমানা আরোপ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ঔষধ হিসেবে বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা এসব পণ্যকে সব রোগের কার্যকর ওষুধ হিসেবে প্রচার করে অতিরিক্ত দামে বিক্রি করছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, এসব ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ঔষধ হিসেবে প্রচারের কোনো সুযোগ নেই। তাৎক্ষণিকভাবে পণ্যগুলোর বৈধতার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবসা কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে দেওয়া হয়েছে। পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫