ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে হাদী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, সেনাবাহিনীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
  • আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে হাদী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, সেনাবাহিনীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান ফয়সাল হাদীর হত্যার দ্রুত বিচারের দাবিতে পঞ্চগড় শহরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি মোকবুলার রহমান সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে শহরের করতোয়া সেতুর সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে সড়ক অবরোধ শুরু করলে সেতুর উভয় পাশে শত শত ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। একপর্যায়ে তারা আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসূচি প্রত্যাহারের প্রস্তুতির সময় শেষ মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা অতর্কিত লাঠিচার্জ করলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আন্দোলনকারীরা অমীমাংসিত অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। বিকেল পাঁচটা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এ সময় ঘটনাস্থলে বৈষম্যবিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, সানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে হাদী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, সেনাবাহিনীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি

আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬