ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

পঞ্চগড়ে সীমান্ত কিছুতেই বন্ধ হচ্ছে না পুশইন, আবারো ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
  • আপডেট সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সীমান্ত কিছুতেই বন্ধ হচ্ছে না পুশইন, আবারো ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ

পঞ্চগড়ের তেতুঁলিয়া ও সদর উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৫ জুন) ভোরে তেতুঁলিয়া উপজেলার শুকানি এবং সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি বিওপি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী পুরুষ, শিশু সহ ৫ জনকে পুশইন করে। পরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৪২৮ থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় তাদের আটক করে স্থানীয় বিওপিতে নিয়ে যায়। আটককৃতদের থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির মহারাজা দিঘী সীমান্ত দিয়ে মেইন পিলার ৭৪৫ এর ৩-৪ সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু সহ ৬ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের স্থানীয় ক্যাম্পের সদস্যরা। পরে টোকাপাড়া বিওপির টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

এছাড়া সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের শ্যাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৭ জনকে পুশইন করে। সকালে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা আটক করে। তিন সীমান্তে আটকদের সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

আটককৃতরা ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় শ্রমিক ও দিনমজুরের কাজ করতো। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিমানযোগে শিলিগুড়ি বাকডোগরা বিমানবন্দরে পাঠায়। পরে তাদের সীমান্তের তিনটি পৃথক এলাকা দিয়ে বাংলাদেশে পুচিল করে বিএসএফ।

তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত মুসা মিয়া বলেন, ওখানে বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করা পাঁচজনকে ভজনপুর বিওপির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে আইন অনুযায়ী পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন বলেন, পঞ্চগড় সদর উপজেলার দুইটি সীমান্ত দিয়ে মোট ১৩ জনকে পুশিল করে দিয়েছে। পরে বিজিবি তাদেরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইন অনুযায়ী তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করছি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মোট ১৩ জন পুশইন করেছে। আর ১৮ বিজিবি ৫ জনকে আটক করে। আমরা থানায় সাধারণ ডায়েরী করার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শুকানি ক্যাম্প এলাকা দিয়ে পাঁচজন বাংলাদেশের প্রবেশ করার পরে দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকায় আমাদের ভজনপুর বিওপির টহল দল তাদের আটক করে। আমরা তেতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী করে তাদেরকে হস্তান্তর করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে সীমান্ত কিছুতেই বন্ধ হচ্ছে না পুশইন, আবারো ১৮ জনকে ঠেলে দিলো বিএসএফ

আপডেট সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫