ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চাপাতা সংগ্রহে ফ্যাক্টরির মালিককে ১ লাখ টাকা জরিমানা

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চাপাতা সংগ্রহে ফ্যাক্টরির মালিককে ১ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চাপাতা সংগ্রহ এবং সংগৃহিত চাপাতায় ফরেন পার্টিকেল এর উপস্থিতি পাওয়ায় মলি টি ফ্যাক্টরিতে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ মার্চ) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার সংলগ্ন মলি টি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মলি টি ফ্যাক্টরির মালিক মখলেছার রহমানকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনে ১ লক্ষ টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, এছাড়াও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মো: ইমরানুজ্জামান এবং পঞ্চগড় সদর থানার পুলিশের একটি টিম সহ স্থানীয় কিছু গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, বুধবার বিকেলে মলি টি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চাপাতা সংগ্রহ এবং সংগৃহিত চাপাতায় ফরেন পার্টিকেল এর উপস্থিতি পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আপনারা জানেন যে, জেলা প্রশাসন ও চা বোর্ড পঞ্চগড়ের চায়ের উন্নয়নের চা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা সিদ্ধান্ত মানবে না, নিয়মনীতি মানবে না ও চাষিদের ন্যায্যমূল্য দেবে না তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চাপাতা সংগ্রহে ফ্যাক্টরির মালিককে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫