ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিৎ- দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিৎ- দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোন অনির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিৎ। সংবিধানে যেকোন সংশোধনের প্রশ্ন আসলে প্রয়োজন মতো সংশোধন, সংযোজন বা বিয়োজনের শুধুমাত্র জনগণের নির্বাচিত সরকার করতে পারে। অন্য পথে করতে গেলে ১৬ বছরের নিপিড়নকারী ফ্যাস্টিট দল সুযোগ নিতে পারে। আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে।

দুলু বলেন, তারপরও সংবিধানের বিষয়ে আমাদের মধ্যে কোন সিন্ধান্ত নিতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল দল মতের মতামতের ভিত্তিতে অন্তবর্তি সরকারকে এগিয়ে যেতে হবে। নইলে প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্ন বিদ্ধ হতে পারে। দেশের মানুষের উপরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যে হত্যা, গুম খুন নিপিড়ন চালিয়েছে সেই খুনী হাসিনা ও তার দলকে আমরা কোন ভাবেই আর কোন সুযোগ দিতে পারি না। বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালিতে জেলা ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদকদের মধ্যে সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, রবিউর রহমান টিটন, শহীদুল্লাহ সোহেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

দুলু আরো বলেন, ১৯৭১সালে যেমন এদেশের ছাত্র জনতা দেশের টানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ করেছে ঠিক তেমনি ২০২৪সালের এদেশের ছাত্র-জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবানে রাজপথে নেমে নিজের প্রাণের বিনিময়ে ১৬বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া খুনী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এখন আমাদের শক্তহাতে বুদ্ধিমত্তার সাথে সকল সিন্ধান্ত নিতে হবে। নইলে পাশের দেশের সহযোগীতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী হাসিনা সুযোগ নিয়ে অপচেস্টা চালাবে। দেশকে পদে পদে অশান্ত করার অপচেষ্টা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিৎ- দুলু

আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫