ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ী ও হালুয়াঘাট এলাকা থেকে বিজিবির জব্দ অর্ধকোটি টাকার মালামাল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ী ও হালুয়াঘাট এলাকা থেকে বিজিবির জব্দ অর্ধকোটি টাকার মালামাল

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাপানি ও বুরুঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চোরাকারবারীরা অভিনব কৌশলে যানবাহনযোগে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিম পাচারের চেষ্টা করছিল। বিজিবির তৎপরতায় ১টি ব্যাটারিচালিত ইজিবাইক ও ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬,৪০০ পিস জিলেট ব্লেড এবং ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম আটক করা হয়।

উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি। অভিযানে জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিনরাত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। এসব অভিযান নিয়মিতভাবে চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ী ও হালুয়াঘাট এলাকা থেকে বিজিবির জব্দ অর্ধকোটি টাকার মালামাল

আপডেট সময় : ০৯:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫