ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব!

নাটোর প্রতিনিধিঃ
নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব। সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগে নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফকে তলব করেছে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এনআইডি কার্ড ও পাসপোর্টে ‘এ জন্মস্থান সংক্রান্ত গরমিল থাকার কারণ দেখিয়ে মোছা: রওশন আরা বেগম নামে এক পাসপোর্ট গ্রহীতাকে হয়রানি করার ঘটনায় ওই নারী আদালতের দ্বারস্থ হন। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন রোববার দুপুরে এ আদেশ দিয়েছেন।
আদেশে আগামী ১৪ সেপ্টেম্বর নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না স্ব-শরীরে হাজির হয়ে আদালতকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এবিষয়ে বাংলাদেশ মাববাধিকার নাটোর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সোহেল রানা বলেন, সেবা গ্রহীতাকে অযথা হয়রানি করা চরম মানবাধিকার লংঘন। এছাড়া নাটোর পাসপোর্ট অফিসের অনিয়ম, দুর্ণীতি ও অযথা হয়রানির বিষয় গণমাধ্যমে উঠে এসেছে হেতু, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের শুদৃষ্টি কামনা করেন তিনি।

এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ বলেন, আদালতের নির্দেশ তিনি পেয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি নির্ধারিত দিনে এবং যথা সময়ে আদালতে শ্বশরীরে হাজির হয়ে এবিষয়ে ব্যাখ্যা দিবেন। তিনি বলেন, অভিযোগকারী সেবা গ্রহিতার বিষয়টি তিনি অবগত নন এবং সেবা গ্রহিতা এধরনের অভিযোগ সংক্রান্ত বিষয় সম্পর্কে তাকে অবগত করেননি বা তার কাছে জানতে চাননি বা আসেননি। কেননা নিয়ম অনেক সময় অস্পস্ট থাকে। এসব ক্ষেত্রে অনেক সময় পরিবর্তন লাগে। তবে তা ম্যান্ডেটরি নয়। যেহেতু প্লেস অব বার্থ-এর ক্ষেত্রে এনআইড কার্ডে ‘রাজশাহী’ এবং এমআরপি পাসপোর্টে‘ এ ‘নাটোর’ দু’টি স্থানের কথা উল্লেখ রয়েছে। তবুও এবিষয়ে জানতে তিনি আমাকে জানাতে পারতেন। তাকে হয়রানি করার অভিযোগ সঠিক নয়।
সহকারী পরিচালক আলী আশরাফ জোর দিয়ে বলেন, নাটোর অফিসে যোগদানের পর থেকে তিনি স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছেন। কেউ যাতে হয়রানির শিকার নাহন সেদিক লক্ষ্য রেখেই তার দায়িত্ব পালন করে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব!

আপডেট সময় : ০৮:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২