ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

নাটোরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে স্বামী ওমর ফারুক ওরফে মিঠুকে (৩৫) হত্যার দায়ে স্ত্রী আম্বিয়া বেগমকে (২৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।

রোববার (১০ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ মোছাঃ কামরুন নাহার এই রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আম্বিয়া বেগম সিংড়া উপজেলার বিয়াশ মজেল মোড় এলাকার মৃত আমির আলীর মেয়ে এবং সদর উপজেলার সিংগারদহ গ্রামের মৃত ওমর ফারুক ওরফে মিঠুর স্ত্রী।

আদালত সুত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার সিংগারদহ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে দিনমজুর ওমর ফারুখ ওরফে মিঠু ২০১৫ সালে আম্বিয়াকে বিয়ে করে। ওমর ফারুক বিভিন্ন ইটভাটা সহ গৃহস্থলী কাজ করে জীবিকা নিবার্হ করে আসছিল। বিবাহিত জীবনে তাদের একটি পুত্র সন্তান হয়। ২০২০ সালের ২ জুন রাত আনুমানিক ৯টার দিকে রাতে খাওয়া শেষে ওমর ফারুক বাড়ির বাহিরে যায়। পরদিন রাত আনুমানিক ২টার দিকে আম্বিয়া বেগমের ডাকাডাকিতে শশুর সহ বাড়ির অন্যরা ঘরের বাহিরে এসে ওমর ফারুককে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তার চোখ, গলা ও পিঠে আঘাতের চিহ্ন দেখতে পায়। তাকে ডাকাডাকি করলে ওমর ফারুক কোন জবাব দেয়না। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এব্যাপারে নিহত ওমর ফারুকের বাবা আব্দুল্লাহ মিয়া বাদি হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওমর ফারকের স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় চার্জশীট দাখিল করে। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে মামলার আসামী আম্বিয়া বেগমের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হলে বিচারক মোছাঃ কামরুন নাহার আসামী আম্বিয়া বেগমকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০২:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২