ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে সোহাগ হত্যা মামলায় জসিম’র যাবজ্জীবন কারাদন্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ২২২ বার পড়া হয়েছে

সোহাগ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে সোহাগ হত্যা মামলায় জসিম’র যাবজ্জীবন কারাদন্ড!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে সোহাগ হত্যা মামলায় জসিম’র যাবজ্জীবন কারাদন্ড! নাটোরে ২০১৮ সালে সোহাগ হত্যা মামলায় জসিম উদ্দিন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন সদর থানার হয়বতপুর চৌরি গ্রামের বকুল মিয়ার ছেলে। নিহত সোহাগ মিয়া একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ আগষ্ট বিকেলে অজ্ঞাত কে বা কারা সোহাগ মিয়াকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে লোকমুখে সোহাগের স্বজনরা জানতে পারেন যে, সদর থানার লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের জনৈক দরবেশ আলীর পুকুর পাড়ে একটি আম গাছের নিচে সোহাগে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সেহাগের মা সাজেদা বেগম ও তার চাচা আব্দুল মান্নানসহ কয়েকজন ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সোহাগ মিয়ার পেটের নাড়িভুড়ি বের করে দেওয়া রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাদের ধারণা সোহাগের বন্ধু মহলের কেউ পরিকল্পিতভাবে এ হত্যা কান্ড ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরী করে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় সোহাগের বাবা সিরাজ মিয়া বাদি হয়ে নাটোর সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপপরিদর্শক আকরামুল ইসলাম তদন্ত শেষে সোহাগ মিয়ার বন্ধু জসিম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ ৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন অভিযুক্ত জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিতের আদেশ দেন । এ সময় জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে সোহাগ হত্যা মামলায় জসিম’র যাবজ্জীবন কারাদন্ড!

আপডেট সময় : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২