নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সং-ঘ-র্ষে ট্রাক চালক নি-হ-ত, আ-হ-ত ৩!
- আপডেট সময় : ০৭:০০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সং-ঘ-র্ষে ট্রাক চালক নি-হ-ত, আ-হ-ত ৩!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরে যাত্রীবাহী বাস এবং মাছবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাছ বাহি ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিল নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকে থাকা তিন মাছ ব্যবসায়ী। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ২ টার দিকে নাটোর -বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম শাকিল যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে। আহতরা হলেন, যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস একই এলাকার বাবু, রনি।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, শুক্রবার রাত সোয়া দুইটার দিকে গোল্ডেন লাইন নামে একটি যাত্রীবাহী বাস বুগুড়ার দিক থেকে নাটোরের দিকে আসছিল। এ সময় নাটোর -বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় বগুড়া গামী একটি মাছের পিকআপ গাড়ির সাথে নাটোর গামী ওই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিল। এই দুর্ঘটনায় ট্রাকে থাকা আরও তিনজন মাছ ব্যবসায়ী গুরুত্বর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন নাটোর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে তরুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


















