সংবাদ শিরোনাম ::
নাটোরে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
নাটোর প্রতিবেদক:
- আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৭১৮ বার পড়া হয়েছে

নাটোরে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
নাটোরে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ সোহেল রানা ও আমিন উদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কসিম উদ্দিনের ছেলে এবং আমিন উদ্দিন একই উপজেলার পারচোকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় ৪০ বোতল বিদেশি মদসহ সোহেল রানাকে এবং ২’শ পিচ ইয়াবাসহ আমিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের সদর থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
















