ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে “বাফার সার গুদাম” নির্মানের স্থান পুণঃনির্ধারণের জন্য প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে “বাফার সার গুদাম” নির্মানের স্থান পুণঃনির্ধারণের জন্য প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

নাটোরে “বাফার সার গুদাম” নির্মানের স্থান পূণঃনির্ধারণের জন্যে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নাটোর জেলা সার ডিলার এসোসিয়েশন। বুধবার (১৯ মার্চ) বেলা এগারোটার দিকে জেলা প্রশসক মিজ আসমা শাহিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বিগত আওয়ামী দুঃশাসন আমলে জেলা সার বীজ ও মনিটরিং কমিটি নাটোর এবং শিল্প মন্ত্রানালয় কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ উপেক্ষা করে রাষ্ট্রীয় আর্থিক সাশ্রয় ও অনান্য সুবিধাদি আমলে না নিয়ে নলডাঙ্গা উপজেলায় “বাফার সার গুদাম” নির্মানের স্থান নির্বাচন করা হয়। এতে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকা গচ্ছা যাবার আশঙ্কা করা হচ্ছে। উপরোন্ত স্থান নির্বাচনের ক্ষেত্রে রেল, সড়ক ও নৌ পথের মধ্যে যেখানে নূন্যতম ২টি পরিবহন সুবিধা রয়েছে এরূপ স্থানে সার গুদাম নির্মানের নিয়ম থাকলেও সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে তৎকালীন নাটোর সদরের সাংসদ এর রাজনৈতিক ও তার ব্যক্তিস্বার্থে ফসলি জমিতে অধিগ্রহনের কার্যক্রম গ্রহন করা হয়।

নাটোর জেলার সার ডিলার এসোসিয়েশন এর দাবীর প্রেক্ষিতে শিল্প মন্ত্রনালয় সার গুদাম নির্মানের স্থান পূনঃ নির্ধারন বিষয়ে এক কমিটি গঠন করা হয়। ওই কমিটি সরেজমিনে নাটোর জেলার সম্ভাব্য বিভিন্ন স্থান পরিদর্শন করে নাটোর রেল ষ্টেশন সংলগ্ন বিএডিসি সার গুদামের পার্শ্বে অবস্থিত হুগলবাড়িয়া মৌজায় অবস্থিত রেলের দীর্ঘ দিনের পরিত্যাক্ত ও অপ্রয়োজনীয় জমিতে সার গুদাম নির্মানের জন্য ১নং স্থান পূনঃনির্ধারন করেন এবং রেলের উক্ত জমি ছাড় করার জন্য শিল্পমন্ত্রনালয় কর্তৃক উদ্যোগ গ্রহন করা হয়। কিন্তু নিয়ম-নীতি উপেক্ষা করে পুনরায় নীতিমালা লংঘন করে বাসুদেবপুরে গোডাউন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম গ্রহণ করে যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই স্থানে ভূমি অধিগ্রহণ করলে সরকারের এক হাজার কোটি টাকা বেশি গচ্ছা যাবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সেখান থেকে সার পরিবহনে ডিলার এবং কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে বর্তমান বাফার গোডাউনের পাশেই রেলের জমি অধিগ্রহণ করে সেখানে সার গোডাউন নির্মাণের অনুরোধ জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বি,এফ, এ ও পরিচালক কেন্দ্রীয় বিএফএর নাটোর জেলা সভাপতি আব্দুস সালাম,সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান,সহ সম্পাদক আব্দুল মজিদ, সহ সভাপতি মোঃ খন্দকার আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে “বাফার সার গুদাম” নির্মানের স্থান পুণঃনির্ধারণের জন্য প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫