ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

নাটোরে পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ২১৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ফরিদপুর আমহাটি এলাকায় দরিদ্র জেলে শফি মন্ডলের লীজকৃত সরকারী পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ক্ষতিগ্রস্থ শফি মন্ডল বলেন, তিনি দুই বছর আগে সদর উপজেলা পরিষদ থেকে ৭৪ শতক সরকারী পুকুর লীজ নিয়ে মাছের চাষ করে আসছেন। হঠাৎ করে একই এলাকার মৃত এলাহী বক্সের ছেলে রেজাউল পাটোয়ারী ও খোকন পাটোয়ারী পুকুরটি নিজেদের বলে দাবী করে এবং দখল ছেড়ে দিতে বলে। আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে কে বা কাহারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে।এতে আমার প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।

শফি মন্ডলের স্ত্রী তহমিনা বেগম জানান, গ্রামীন ব্যাংক ও জাগরনী নামে দুটি এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করা হয় । প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা কিস্তি দিতে হয় । এখন ওই ঋনের টাকা কিভাবে পরিশোধ হবে তা ভেবে চোখে অন্ধকার দেখছি। রেজাউল ও ফারুক ছাড়া আমাদের সাথে কারো বিবাদ নেই।

এ ব্যাপারে রেজাউল পাটোয়ারী ও খোকন পাটোয়ারীর সাথে মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু রিসিভ না করায় তদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তাদের নম্বরে এসংক্রান্ত ম্যাসেজ পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মনসুর রহমান জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন

আপডেট সময় : ০৮:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২