ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২০৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার

নাটোরে পুরাতন ডিসি বাংলোর পাশে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে বাংলোর ভিতরেই পুঁতে রাখা শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) বেলা ১১ টার দিকে এই ব্যালট পেপার উদ্ধার করেন পুলিশ। নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মোঃ রাশেদুল ইসলাম বলেন, বস্তা ভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার ঘটনার খবর পেয়ে তিনি শহরের কান্দিভিটুয়া এলাকার পুরাতন ডিসি বাংলোতে আসেন। সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট পেপার উদ্ধার করেন।

তিনি জানান, এই ব্যালট পেপার গুলো গত সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৬ মাস পর্যন্ত এই ব্যালট পেপার গুলো ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে কোনো মামলা মোর্কদ্দমা না হলে ব্যালট পেপার গুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারীতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যাক্ত ভবনে রাখা হয়। কিন্তু কে বা কারা এই ব্যালট বাক্স গুলো সেই গুদাম থেকে বের করে মাটিতে পুঁতে রাখে।

collected

সেখানে কোন প্রহরা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এনডিসি জানান, সেখানে একজন নাইটগার্ড আছে। কিন্তু তাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। গতকাল শুক্রবার ডিসিবাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর সাথে এর কোন জোকসাজোস আছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি জানান, আমি ঠিক জানি না এর সাথে কোন যোগসূত্র আছে কিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন সুত্রে জানা যায়, ডিসি ডাকবাংলোর পাশের তালাব পুকুর থেকে অস্ত্র উদ্ধারের জন্য পানি সেচ দেয়ার পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৮ মার্চ) বড়শি ফেলে মাছ ধরার সময় পরিত্যাক্ত অবস্থায় ৪ টা‌ শর্টগানসহ ৬টি আগ্নেয়াত্র উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার

আপডেট সময় : ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫