সংবাদ শিরোনাম ::
নাটোরে নারী উন্নয়ন ফোরাম গঠনে প্রস্তুতি সভা!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে

নাটোরে নারী উন্নয়ন ফোরাম গঠনে প্রস্তুতি সভা!
নিউজ ডেস্কঃ
নাটোরে জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে নাটোর জেলা ভবনে (জেলা প্রশাসকের কার্যালয়) ডিডিএলজি কর্মকর্তার কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অপরাজিতা (নারীর রাজনৈতিক ক্ষমতায়ন) এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক স্থানীয় সরকার মোঃ নাদিম সারওয়ার জেলায় নারী উন্নয়ন ফোরাম গঠনে দিকনির্দেশনা মুলক আলোচনা করেন এবং পরামর্শ প্রদান করেন।
এ সময় বাগাতিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ খোদিজা বেগম শাপলাসহ অন্যান্য উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
















