নাটোরে ট্রাকের চাপায় মামা নিহত, ভাগ্নি আহত
- আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩৯৭ বার পড়া হয়েছে

নাটোরে ট্রাকের চাপায় মামা নিহত, ভাগ্নি আহত
নাটোরে ট্রাকের চাপায় লাম ওরফে অপু নামে ১৬ বছরের এক কিশোর নিহত হয়েছে। এসময় অপুর চার বছরের এক ভাগ্নি আহত হয়। ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের হরিশপুর মহল্লার একতা ক্লিনিকের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাম ওই এলাকার ময়েজ উদ্দিন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাম ওরফে অপু ওই কিশোর মোটরসাইকেল যোগে তার চার বছর বয়সী ভাগ্নিকে নিয়ে হরিশপুর বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। পথে একতা ক্লিনিকের মোড়ে মূল রাস্তায় উঠতেই মাদ্রাসা মোড় থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় লাম। কিন্তু চার বছরের ওই শিশু রাস্তায় ছিটকে পড়ে গেলে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাশেই একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
















