ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৩৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশনের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার (৩ মে) সকাল ১১টায় শহরের স্বাধীনতা চত্ত্বর এলাকায় কয়েকটি দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেন পাহানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, স্বেচ্ছাসেবক সম্পাদক হেমন্ত পাহান, নাটোর জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশিদী, দপ্তর সম্পাদক নকুল পাহান, নারী বিষয়ক সম্পাদক বিচিত্রা তির্কী, নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ, আদিবাসী নেতা মাধাই মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি আঁখি পাহান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটি আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশনের জন্য আন্দোলন করে আসছে। প্রতিটি নির্বাচিত সরকার আদিবাসীদের দাবির মুখে মিথ্যা আশ্বাস এসেছেন। বর্তমান সরকারের সংশ্লিষ্টরা আদিবাসীদের সাথে বসে আলোচনা করার প্রয়োজন মনে করছেন না যা হতাশাজনক।
দ্রুত সময়ের মধ্যে আদিবাসীদের আত্মপরিচয় নিশ্চিত করা সহ সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫