ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারী আটক

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারী আটক

নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই ঘটনা ঘটে। ছিনতাইকারী সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ও তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানায় পুলিশ। আটক ছিনতাইকারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার নতুন বাজার এলাকার কাউসার রহমানের স্ত্রী পারুল বেগম (৩০), সফর উদ্দিন স্ত্রী নাইমা বেগম (২৮), এরশাদ আলীর স্ত্রী মাফিয়া বেগম (২০), জাকির হোসেনের স্ত্রী সমা বেগম (৩০), এবং আশরাফ উদ্দিনের স্ত্রী লাভলি বেগম (২০)। বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

ছিনতাইয়ের শিকার বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাজনাজ খানম জানান, তিনি কানাইখালী বাস স্ট্যান্ড থেকে অটোতে চড়ে কালেক্টরেট স্কুলে যাওয়ার পথে পাঁচ জন নারী ওই অটো রিক্সায় ওঠেন। অটো রিক্সাটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে একজন মহিলা অসুস্থতা বোধ করছেন বলে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন। এরপর তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেওয়ার চেষ্টা করে এবং অন্য সহযাত্রীরা তার ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশসহ স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং ঘটনা জানতে চাইলে তিনি সবিস্তারে তাদের ঘটনাটি জানান। এরপর ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানা নিয়ে যায়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন জানান, আটককৃতরা একটি ছিনতাই চক্রের সদস্য। ছিনতাই করায় এদের পেশা। এদের সাথে কারা জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে শাহনাজ বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০২:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪