ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ডাকে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল শহরের প্রেসক্লাব এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলা ফার্মেসি মালিক, ঔষধ ব্যবসায়ী ও সমিতির সদস্যরা অংশ নেন। তারা ঔষধ ব্যবসায়ীদের পেশাগত পরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরতের নিশ্চয়তা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ, এবং সকল ঔষধের সরকারি মূল্য নির্ধারণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু, কার্যনির্বাহী সদস্য সালেহীন শুভ, কার্যনির্বাহী সদস্য, ওয়াসিফুল হক তুষার কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান মুন্না প্রমুখ।

এসময় সমিতির নেতারা বলেন, ঔষধ ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়লেও এ খাত স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫