ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে এসি ল্যান্ডেকে প্রত্যাহার দাবিতে উপজেলা ভূমি অফিস ঘেরাও

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে এসি ল্যান্ডেকে প্রত্যাহার দাবিতে উপজেলা ভূমি অফিস ঘেরাও

নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্রকে প্রত্যাহারের দাবিতে উপজেলা ভূমি অফিস ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নাটোর রানী ভবানী রাজবাড়ী চত্বরে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিস ঘেরাও করেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, জনগণের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়, গাড়ি চালককে দিয়ে কাজ করানো, নিয়মিতভাবে বাইরের লোক নিয়োগ করে কাজ করানো, অবৈধভাবে বৃন্দাবন মন্দির ইসকনকে প্রদান করা সহ নানা অনিয়মের অভিযোগে তাকে নাটোর সদর ভূমি অফিস থেকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দিবেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা নানা শ্লোগান দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাত্রদের শান্ত করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা সেখান থেকে চলে যায়। এ সময় সদর থানার ওসি মাহবুবুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে এসি ল্যান্ডেকে প্রত্যাহার দাবিতে উপজেলা ভূমি অফিস ঘেরাও

আপডেট সময় : ০১:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪