ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে উত্তরা গণভবন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে

উত্তরা গণভবন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এমপি শিমুল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে উত্তরা গণভবন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে উত্তরা গণভবন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত। নাটোরে উত্তরা গণভবন জলাশয়ে (লেকে) মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই সুফল প্রাপ্তিতে এগিয়ে আছে মৎস্য খাত। সারাবিশ্বে বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে চতুর্থ এবং মৎস্য উৎপাদনের হার বৃদ্ধিতে দ্বিতীয়। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দেশের মানুষের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন জানান, রাজস্ব খাতের আওতায় নাটোর সদর উপজেলার ১২টি নির্বাচিত জলাশয়ে আজ মোট ৩৩৯ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। উপজেলা জলাভূমি নির্বাচন ও পোনা মাছ সংগ্রহ কমিটি সভায় এসব জলাশয় মনোনীত করা হয়।
জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, রোববার থেকে শুরু হওয়া কার্যক্রম আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই কার্যক্রমের আওতায় জেলায় দুই টন পোনা অবমুক্ত করা হবে। বছর শেষে ২০ টন অতিরিক্ত মাছের উৎপাদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে উত্তরা গণভবন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২