ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে ইউপি চেয়ারম্যানের দুই ঘন্টা হাজতবাস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ১৮২ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধান

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ইউপি চেয়ারম্যানের দুই ঘন্টা হাজতবাস!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ইউপি চেয়ারম্যানের দুই ঘন্টা হাজতবাস! আদালতের দেয়া তদন্তভার নিজে দায়িত্ব পালন না করায় আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধানকে দুই ঘন্টার হাজত বাস করার আদেশ দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমান এই হাজতবাস করার নির্দেশ দেন।
আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে এই সাজা দেয়া হয়। তবে ঘন্টাখানেক পর জেলা আইনজীবী সমিতির নেতাদের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়। নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, সদর আমলী আদালতে তেবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা জেবা খাতুন বাদি হয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবীর অভিযোগে মামলা করেন। আদালত ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেন। কিন্তু দায়িত্ব নিজে পালন না করে ইউপি সচিবকে দিয়ে কাজটি করান চেয়ারম্যান। ইউপি সচিব প্রতিবেদন দিলে তাতে অনেক ভুল তথ্য উপস্থাপন করা হয়। ওই বিষয়ে চেয়ারম্যানকে তলব করেন আদালত। আদালতের প্রশ্নের জবাবে সচিবকে দিয়ে কাজ করানোর কথা স্বীকার করলে আদালত চেয়ারম্যানকে শাস্তি হিসেবে ২ ঘণ্টা হাজত বাস করার আদেশ দেন।আদালতের নির্দেশের পর ইউপি চেয়ারম্যানকে ২ ঘন্টা কাঠ গড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। অবশ্য ঘন্টাখানেক পর জেলা আইনজীবী সমিতির নেতাদের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়।

আদালত তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধানকে দুই ঘন্টা হাজতবাস করার নির্দেশ দিলে খবরটি দ্রুত নাটোর শহরে ছড়িয়ে পড়ে। অনেক মানুষ বিষয়টি স্বচক্ষে দেখতে আদালতে ছুটে যান। এ সময় সাধারণ মানুষ বলতে থাকেন, আজকের বিষয়টি অন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জন্য অনুসরনীয় দৃষ্টান্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ইউপি চেয়ারম্যানের দুই ঘন্টা হাজতবাস!

আপডেট সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২