সংবাদ শিরোনাম ::
নাটোরে আগুনে ১৭ দোকান পুড়ে ১ কোটি টাকা ক্ষতি!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ২০৩ বার পড়া হয়েছে

নাটোরে আগুনে ১৭ দোকান পুড়ে ১ কোটি টাকা ক্ষতি!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে আগুনে ১৭ দোকান পুড়ে ১ কোটি টাকা ক্ষতি! নাটোরের বাঙ্গাবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ অক্টোবর) রাত ১২টার দিকে ওই বাজারে আগুন লাগে। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের তিনটি দল এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এই অগ্নিকাণ্ডে বাজারের ১৭টি দোকান পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। এতে তিনটি মুদি দোকানসহ বিভিন্ন ধরনের দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
নাটোর ফায়ার স্টেসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হামিদ খান বলেন, আগুন কিভাবে লাগে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন।
















