ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরের বিএনপির এক লাখ নেতাকর্মী থাকবেন রাজশাহীর সমাবেশে-মিনু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বিএনপির এক লাখ নেতাকর্মী থাকবেন রাজশাহীর সমাবেশে-মিনু

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বিএনপির এক লাখ নেতাকর্মী থাকবেন রাজশাহীর সমাবেশে-মিনু। বিএনপি চেয়ারপাসরন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে নাটোর থেকেই লক্ষাধিক মানুষ সমাবেশে অংশ নেবে। নাটোর জেলা বিএনপির দূর্গ, তাই রাজশাহীর বিভাগীয় গণ সমাবেশে নাটোর জেলা বিএনপি’র নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ লাখ খানেক জনতা অংশগ্রহণ করবে। জণগণ স্বৈরাচার তথা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি চায়। তাই এদিন মানুষের বাঁধ ভাঙ্গা স্রোতে রাজশাহীর মাদরাসা মাঠই শুধু নয় পুরো নগরী জনসমুদ্রে পরিণত হবে। যারা বাধা দেয়ার চেষ্টা করবে তারা খড়কুটোর মত উড়ে যাবে। স্বাধীনতার মাসে জিয়াউর রহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়ে লালসবুজ পতাকা এনেছিলেন সেই অনুপ্রেরণায় মানুষ বাঁশের লাঠি হাতে সব বাধা এড়িয়ে নাটোর থেকেই লক্ষাধিক মানুষ সমাবেশে অংশ নেবে। ৩০ নভেম্বর থেকে বাস, ট্রাক, ট্রেন ও পদব্রজে রাজশাহীতে হাজির হবে জিয়ার সৈনিকরা।

শনিবার শহরের আলাইপুরে সকালে দলের অস্থায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় গণ সমাবেশ সফল করতে নাটোর জেলা বিএনপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিষয়ক ও পূণর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মোর্শেদ ও জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন ।

এদিকে আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় গণ সমাবেশ সফল করতে নাটোরে বিএনপি বিভিন্ন ইউনিটে সভা করছে। সমাবেশে নাটোর থেকে কত নেতাকর্মী অংশ নিবে, কিভাবে যাবে সে হিসেব করছেন তারা।ইতোমধ্যেই জেলা, বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের শাখা কমিটি সভা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চায় দলটি। আগামী ৩ ডিসেম্বর গন সমাবেশে জেলা থেকে অনেক নেতা-কর্মী অংশ নিবে বলেন জানিয়েছেন দলের একাধিক নেতা।রাজশাহী বিএনপির গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী এলাকা নাটোর। তাই সবার দৃষ্টি এই নেতা ও নাটোর জেলা বিএনপির ওপর। এমনিতেই মিছিল-সমাবেশে প্রচুর লোকের সমাগমের রেকর্ড আছে তার। ফলে ধারণা করা হচ্ছে, এই নেতা রাজশাহীর সমাবেশে প্রচুর লোক সমাগম ঘটাতে পারেন।একটি সূত্র জানায়, দলের হাইকমান্ডও এই সমাবেশ ঘিরে নাটোর থেকে প্রচুর নেতাকর্মীর উপস্থিতির আশা করছেন।

দলীয় সূত্রে জানা যায়, নাটোর জেলার সাতটি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী রাজশাহী যাবে। অনেক নেতাকর্মী ২ ডিসেম্বর সকাল নাগাদ বাইসাইকেল, অটোরিকশা, মোটরসাইকেল ও গাড়িতে করে সমাবেশ স্থলে পৌঁছবে বলে প্রস্তুতি নেওয়া হয়েছে।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, নেতাকর্মীরা চিড়া, মুড়ি, গুড় ও পানি নিয়ে সমাবেশ উদ্দেশ্যে যাবেন। কোনো বাধাকেই তারা বাধা মনে করছেন না

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের বিএনপির এক লাখ নেতাকর্মী থাকবেন রাজশাহীর সমাবেশে-মিনু

আপডেট সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২