ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক

দুই যুবককে তিন বছরের সাজা দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

সাইবার ট্রাইব্যুনাল রাজশাহী-ছবিসংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই যুবককে তিন বছরের সাজা দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল!

নিজস্ব প্রতিবেদক:
দুই যুবককে তিন বছরের সাজা দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল! রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে কুপ্রস্তাব দেওয়ার দায়ে দুই যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই ভিডিও ও ছবি ছড়ানোর হুমকি দিয়ে একাধিকবার অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর। রোববার (১২ মার্চ) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন দেন। একইসঙ্গে তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত যুবকরা হচ্ছে, জয়পুরহাট সদর উপজেলার জানিয়ার বাগানের সিরাজ আলমের ছেলে জাহিদ হাসান (২৫) ও ক্ষেতলাল উপজেলার মৃধাপাড়ার আইয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব (২৪)।

আইনজীবী ইসমত আরা জানান, আসামি জাহিদ ও হাবিব গোপনে গৃহবধূর বন্ধুর সাথে কাটানো অন্তরঙ্গ মুহুর্তের ছবি-ভিডিও ধারণ করে। প্রাথমিকভাবে টাকা-পয়সা না দিলে ছবি ও ভিডিও ইটারনেটে ছড়িয়ে দিবে বলে গৃহবধূকে হুমকি দেয়। এক পর্যায়ে তাদের ৬০ হাজার টাকা দেন।
পরবর্তীতে তারা আবারও টাকার জন্য চাপ দিতে থাকে। সবশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেন তারা। একইসাথে আরও ১৯ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়। পরে শুনানি শেষে আদালত রোববার রায় ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২) ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৯(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। আসামির মূল হাজতবাস কারাদণ্ড থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই যুবককে তিন বছরের সাজা দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল!

আপডেট সময় : ০২:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩