ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিন মজুরি করে গোল্ডেন জিপিএ পাওয়া আসিফের উচ্চ শিক্ষা অনিশ্চিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ২১০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিন মজুরি করে গোল্ডেন জিপিএ পাওয়া আসিফের উচ্চ শিক্ষা অনিশ্চিত!

নাটোর প্রতিনিধিঃ
দিন মজুরি করে গোল্ডেন জিপিএ পাওয়া আসিফের উচ্চ শিক্ষা অনিশ্চিত! এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েও উচ্চ শিক্ষা গ্রহণে অনিশ্চিয়তা দেখা দিয়েছে দিনমজুর শিক্ষার্থী আসিফ হোসেনের। ভাল ফলাফল করার পরও অর্থাভাবে কলেজে ভর্তি হওয়া নিয়ে শংকার রয়েছেন আসিফ ও তার শারীরীক প্রতিবন্ধি মা আছমা বেগম।

আসিফ হোসেন জানান, ৩ বছর বয়সে তার বাবা মনির হোসেন তাদের ছেরে অন্যত্র চলে গেলে মার সাথে সদর উপজেলার আগদিঘা গ্রামে দরিদ্র নানার বাড়িতে গিয়ে ওঠেন। মা ও নানা-নানির ইচ্ছায় স্কুলে ভর্তি হন। দিন মজুরি করে সংসারে সহায়তা করার পাশাপাশি নিজের লেখা পড়ার খরচ যুগিয়েছেন। মা শারীরীক প্রতিবন্ধি হওয়ায় কেউ কাজেও নিতে চায়না। নানা দিন মজুরি ও নানি অন্যের বাড়িতে কাজ করেন। আগদিঘা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্কুলের শিক্ষকরা তার লেখা পড়ার খরচের যোগ দিয়েছেন। পোশাক, বই ও খাতা কলম দেয়া সহ বিনা পয়সায় প্রাইভেটও পড়িয়েছেন। পরীক্ষার ফিও জমা দিয়েছেন তারা। স্কুলের মহসিন আলী মহন ও শাহিন স্যার সব চেয়ে বেশী সহযোগীতা করেছেন। আগদিঘা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। উচ্চ শিক্ষার সুযোগ পেলে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তার।

আসিফের উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য তার মা আছমা বেগম ও নানি মউফুল বেগম প্রধানমন্ত্রী সহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

আগদিঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আলী ও শাহিন আলম বলেন, আসিফ হোসন খুবই মেধাবী। খুব দরিদ্র পরিবারের হওয়ায় তাকে দিনমজুরি করে সংসারে সহযোগীতা করার পাশাপাশি লেখাপড়ার খরচ যোগাতে হয়েছে। আমরা তাকে আমাদের সাধ্যমত সহায়তা করেছি। কলেজে ভর্তি হওয়ার মত সামর্থ তার পরিবারের নেই। মা একজন শারীরীক প্রতিবন্ধি হওয়ায় তার পক্ষে কলেজে ভর্তি হওয়া সহ লেখাপড়া চালিয়ে যাওয়ার অর্থের যোগান দেওয়ার তার পক্ষে অসম্ভব। তাকে সহায়তার জন্য সামথ্যবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিন মজুরি করে গোল্ডেন জিপিএ পাওয়া আসিফের উচ্চ শিক্ষা অনিশ্চিত!

আপডেট সময় : ০২:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২