ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

দক্ষিণ আফ্রিকায় গু/লি/তে প্রা’ণ গেল প্রবাসী সোহানের

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকায় গু/লি/তে প্রা’ণ গেল প্রবাসী সোহানের

রাণীশংকৈলের তরুণের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, ব্যবসায়িক বিরোধকে ঘিরে হত্যার আশঙ্কা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক তরুণ প্রবাসীর জীবন থেমে গেল সন্ত্রাসীদের নির্মম গুলিতে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় সশস্ত্র হামলায় নিহত হয়েছেন সোহান (২১) নামে এক বাংলাদেশি যুবক।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সোহান স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন। এ সময় দোকানের মালিকও সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার নামাজের পর হঠাৎ ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলে চারদিকে অন্ধকার নেমে আসে। দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে গেলে, সেই সুযোগে ওঁত পেতে থাকা একদল সশস্ত্র দুষ্কৃতী দোকানে প্রবেশ করে সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোহান। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জানা গেছে, দোকানটির বাংলাদেশি মালিকের সঙ্গে পাশের এক সোমালি নাগরিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে নিরপরাধ সোহান প্রাণ হারিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিহত সোহান উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে তাকে বিদেশে পাঠিয়েছিলেন তার বাবা।

শুক্রবার সকালে মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ সদস্যদের নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য উচ্চপর্যায়ে যোগাযোগ করা হয়েছে।

প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। তবে সোহানের এই মর্মান্তিক মৃত্যু আবারও বিদেশে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ আফ্রিকায় গু/লি/তে প্রা’ণ গেল প্রবাসী সোহানের

আপডেট সময় : ০৮:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬