ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তায় তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটি নামের একটি সেচ্ছাসেবি সংগঠন এই মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হয়দার, সোহরাব হোসেন প্রমুখ।

বক্তারা এসময় বলেন ১৯৮৭ সালে ভুকম্পন জরিপের মাধ্যমে শালবাহান তেলখনি আবিস্কৃত হয়। এরপর ১৯৮৯ সালে তেল উত্তোলন শুরু হওয়ার কথা। ১৯৮৮ সালের ১০ মে তৎকালীন রাস্ট্রপতি এইচ এম এরশাদ তেল কূপ খনন কার্যক্রম উদ্বোধন করেন। ফ্রান্সের ফরাসল (ফস্টাল) নামের একটি কোম্পানীকে তেল আরোহনের জন্য নিযুক্ত করা হয়। ৮ হাজার ফিট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যসার্ধের একটি কুপের মাধ্যমে তেল আরোহন শুরু হওয়ার কথা। সে সময় প্রকৌশলী ও বিশেষজ্ঞরা ঢাকার শেরাটনে হোটেল থেকে একাধিকবার হেলিকপ্টারে করে শালবাহানে যাতায়াত করতো। এজন্য একশ কোটি টাকা ব্যয় হয়। এ খবর বিবিসিসহ দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফরাসল কোম্পানীও সবকিছু গুটিয়ে রাতারাতি চলে যায়। আজও এর রহস্য উম্মোচন হয়নি। বক্তারা বলেন সেই ফরাসল কোম্পানী শালবাহান তেল খনির অপর প্রান্তে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমাদার পাড়া গ্রামে খনন কার্য শুরু করে বলে জানা যায়। অনেকে বলছে ভারত অদৃশ্য ভাবে সেখান থেকে তেল উত্তোলন করছে। ভারতের চাপে এই খনি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে অনেকেই মনে করছেন।

বক্তারা আরো বলেন, অচিরেই শালবাহান তেল খনি কেন বন্ধ করা হয়েছে এজন্য সরকারের তদন্ত করা প্রয়োজন। তদন্ত করে পুনরায় তেল উত্তোলনের দাবি জানান তারা। বক্তারা বলেন সরকার শিঘ্রই উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনরেও কর্মসুচী গ্রহণ করা হবে । সমাবেশ শেষে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা তেঁতুলতলায় এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ার শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫