ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ১৯৪ বার পড়া হয়েছে

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান করেছেন পার্বত্য মন্ত্রী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াবান্ধব মানুষ। প্রধানমন্ত্রী প্রত্যেক খেলা সম্বন্ধে খোঁজখবর নেন। তিনি নামাজে বসে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য দোয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। সিলেট ও কক্সবাজারে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। মন্ত্রী পার্বত্য অঞ্চল নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় একটি ক্রীড়া শিক্ষা একাডেমি বা ফুটবল একাডেমি গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বুধবার (১৯ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সাফ ফুটবল বিজয়ী বাংলাদেশের প্রমিলা পাঁচ বীর পাহাড়ি খেলোয়াড় ও একজন নারী সহকারী কোচকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার। সাফ শিরোপা জয়ী খেলোয়াড়দের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ঋতুপর্ণা চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, আমাদের পার্বত্য অঞ্চলের খেলোয়াড়রা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। বিকেএসপি’র আদলে পার্বত্য অঞ্চলে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে এখানকার ছেলেমেয়েরা আরো ভালো করতে পারবে। মন্ত্রী বলেন, তিন জেলা পরিষদের সমন্বয়ে মেয়েদের জন্য ফুটবল কোচিং এর ব্যবস্থা নেয়া হবে। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় মেয়েদের প্রশিক্ষণ প্রদানে মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন।
সাফ শিরোপা বিজয়ী ফুটবলার রুপনা চাকমা (জার্সি নং-১), মনিকা চাকমা (জার্সি নম্বর-৬), আনাই মগিনী (জার্সি নং-১৬), ঋতু পর্ণ চাকমা (জার্সি নং-১৭), আনুচিং মগিনী (জার্সি নং-২১) ও সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে বর্ণিল সাজে সাজানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আপডেট সময় : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২