ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

তানোরে মাদকের টাকা যোগাতে ভাতিজাকে অপহরণের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে মাদকের টাকা যোগাতে ভাতিজাকে অপহরণের চেষ্টা

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
তানোরে মাদকের টাকা যোগাতে ভাতিজাকে অপহরণের চেষ্টা। রাজশাহীর তানোর উপজেলায় মাদকের টাকার জন্য নিজ ভাতিজাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে চাচা বিরুদ্ধে। ওই ছাত্রের নাম আরাফাত হোসেন (১৩)।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) ওই ছাত্রের মা এ ঘটনায় অপহরণ চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মধ্যপাড়া গ্রামের শাফিউল রহমান ও শারমিন আক্তারের একমাত্র ছেলে আরাফাত প্রতিদিনের মত আল হেরা মাদরাসায় পড়তে যায়।

সোমবার বেলা ১২টার সময় মাদরাসা ছুটি হলে আরাফাতের আপন ছোট চাচা রাফিউল ইসলাম (২৯) ও তার এক বন্ধু মাদরাসার সামনে গিয়ে দাঁড়ায়। এ সময় তার চাচা বলে- তোমার মা ১০০ টাকা দিয়েছে তোমাকে দোকানে নিয়ে গিয়ে জিনিস কিনে দিতে। তুমি আমার সঙ্গে চলো। আরাফাত তার চাচার কথা না শুনে দৌড়ে গিয়ে উপজেলা ক্যাম্পাসের মধ্যে দিয়ে আশ্রয় নেয়। তারাও তার পিছু নেয়। কিন্তু আরাফাতকে ধরতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সে নিজ বাড়িতে ফেরে।

আরাফাতের মা জানান, তার মাদকাসক্ত দেবর টাকার জন্য নিজ ভাতিজাকে অপহরণের চেষ্টা চালিয়েছে। আগে সে প্রায় মিথ্যা অজুহাত দিয়ে টাকা নেওয়ার জন্য তাদের বাড়িতে যেতেন। প্রথম প্রথম দিয়েছেন। কিন্তু পরে জানতে পারেন সে মাদকাসক্ত। তখন থেকে টাকা দেওয়া বন্ধ করে দেন। তার শ্বশুর বাড়ি একই উপজেলার আমশো গ্রামে। এরপরও তারা তানোর মধ্যপাড়ায় নিজেদের আলাদা বাড়িতে থাকেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য থানার একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে মাদকের টাকা যোগাতে ভাতিজাকে অপহরণের চেষ্টা

আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২