ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

তানোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর-সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
তানোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ! রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) লিজানীবাজার গ্রামের আবুল কাশেমের পুত্র বখাটে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একই এলাকার বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে জাহাঙ্গীর আলমসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে অভিযোগ দেবার কয়েকদিন অতিবাহিত হলেও এখানো মামলা রেকর্ড বা আসামিদের আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, কলমা ইউপির জনৈক ব্যক্তির কন্যা (১৩) বাকপ্রতিবন্ধী গ্রামের একটি বাড়িতে চুল বাছাইয়ের কাজ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সকালে লম্পট জাহাঙ্গীর আলম থ্রিপিস কিনে দেবার প্রলোভন দিয়ে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিয়ে উধাও হয়। তবে একদিন পর স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ আলীর মাধ্যমে তাকে তার বাড়িতে ফেরত দেয়া হয়। এ সময় তার অবস্থা ছিল অস্বাভাবিক ও বিধস্ত। কিন্ত্ত মেয়েকে পেলেও বিচার না পাওয়ায় ভিকটিম পরিবারটি চরম হতাশ। এদিকে অভিযোগ তুলে নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার জন্য আবুল কাশেম বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।
ভিকটিমের পিতা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে মন্টু ও সাজ্জাদ মেম্বার এবং ছামিরুল ও বাবুল মাস্টার তার বাড়িতে বসার জন্য এসছিল। কিন্ত্ত জাহাঙ্গীর আলমের বাবা আবুল কাশেম বলেন, ছোট ঘটনা এর জন্য তিনি ২০ হাজার টাকা দিতে পারবেন এর বেশী একটি টাকাও দিতে পারবেন না। তিনি এতোদিন থেকে আওয়ামী লীগ করেন থানা পুলিশের ভয় তিনি করেন না।
এবিষয়ে তানোর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ!

আপডেট সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩