ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

তানোরে ন্যাড়ার আগুনে ১৮ কাঠা জমির ধান পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ১৮৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে ন্যাড়ার আগুনে ১৮ কাঠা জমির ধান পুড়ে ছাই

রাজশাহী ব্যুরো:
তানোরে ন্যাড়ার আগুনে ১৮ কাঠা জমির ধান পুড়ে ছাই। রাজশাহীর তানোরে বালাইনাশক ও বিসিআইসির সাব ডিলার জসিম উদ্দিনের অসাবধানতায় দুই কৃষকের জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। রোববার (১৩ নভেম্বর) দুপুরের দিকে পৌর সদর এলাকার ধানতৈড় গ্রামের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
আগুনে দরিদ্র কৃষক হারু ও মনিরুলের ধান পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে। ফলে কৃষকের রক্তঘামের ফসল এভাবে পুড়ে ছাই হওয়ায় হতবাক স্থানীয়রা। এতে করে ব্যবসায়ী জসিমকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কৃষকসহ স্থানীয়রা।

কৃষক হারু জানান, আমি দরিদ্র, আমার ১২ কাঠা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কষ্টকরে চাষাবাদ করেিেছলাম। ধান কেঁটে পালা দেওয়া ছিল। সেই ধান ঘরে তুলতে পারলাম না। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। এ কষ্ট বলার মত না, ভাষাও জানা নেই আমার। শুধুমাত্র জসিমের খামখেয়ালীতে কাটা ধান খড় পুড়ে গেল।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তিরা জানান, জসিমের ধান কাটা ছিল, সেই ধানের আটি সরিয়ে তার নির্দেশে জমি চাষের জন্য ন্যাড়াতে আগুন লাগিয়ে দেয়। ন্যাড়াতে আগুন দেন আনাম। শুধু মাত্র জসিম আগে আলুর জমি চাষের জন্য ট্র্যাক্টর দখলে নিবেন এজন্য ধানগুলো পুড়েছে।

সে আগুন লাগিয়ে চলে যায়। মুহুর্ত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে হারুর ১২ কাঠা জমির ধান খড় ও মনিরুলের ৬ কাঠা জমির ধান খড় পুড়েছে। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস থানা পুলিশকে খবর দেওয়া মাত্রই দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করেন। যদি দেখতে না পেতাম তাহলে আর কত কৃষকের ধান পুড়ে যেতো। রোপা আমন ধান রোপন থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত দ্বিগুণ খরচ। প্রায় এক বিঘা জমির ধান খড় পুড়েছে। এতে ক্ষতি নিম্মে হলেও ৩০-৩৫ হাজার টাকা হবে বলে ধারনা করছেন।
মনিরুল জানান, আমার ৬ কাঠা জমির ধান ও খড় পুড়েছে, আমি ব্যস্ততার জন্য যেতে পারিনি। আব্বা জমিতে গিয়েছিল।
জসিম জানান, ইচ্ছে করে কেউ তো আগুন দিবে না, এটা দূর্ঘটনা।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ন্যাড়ার আগুনে ১৮ কাঠা জমির ধান পুড়ে ছাই

আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২