ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রিমা বেগম (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকালে তিনি মারা যান।

রামেক হাসপাতালের ওই প্রতিবেদনে বলা হয়, গৃহবধূ রিমাকে ২৪ নভেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় ভর্তির পরই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শুক্রবার বিকালে তিনি মারা যান। এ বছর রামেক হাসপাতালে মোট চারজন ডেঙ্গু রোগী মারা গেল। গতকাল শনিবার সকালে রামেক হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাতজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর রামেক হাসপাতালে মৃত্যু

আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪