ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ভোলার আব্বাস উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ ৫৬৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধিঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালে বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দ্যা বিজনেস স্টান্ডার্ডের সিনিয়র রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন। তিনি ছাড়াও এবার এ পুরষ্কার পেয়েছেন আরও ২১ জন। এ বছর পুরস্কারটির নাম দেওয়া হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রিপোর্টারদের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ডিআরইউ।
করোনায় শিক্ষা ও সংক্রান্ত বিভিন্ন ব্যবসা-সেবার আর্থিক ক্ষতি নিয়ে গত ৯ জানুয়ারি দ্যা বিজনেস স্টান্ডার্ডে প্রকাশিত সংবাদের জন্য অনলাইন ও প্রিন্ট মিডিয়া বিভাগের ‘শিক্ষা’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন আব্বাস উদ্দিন নয়ন।
ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউথর সাবেক সভাপতি ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল।
আব্বাস উদ্দিন নয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দ্যা বিজনেস স্টান্ডার্ডের আগে দৈনিক বণিক বার্তা ও অর্থসূচকে বিজনেস রিপোর্টিং করেছেন। তিনি ভোলা জেলার দৌলতখানে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ভোলার আব্বাস উদ্দিন

আপডেট সময় : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১