ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রোজাদার বৃদ্ধ রিকশা চালককে যুবকের থাপ্পর মারার ভিডিও ভাইরাল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে রোজাদার বৃদ্ধ রিকশা চালককে যুবকের থাপ্পর মারার ভিডিও ভাইরাল!

নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে রিকশাভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করেছে এক যুবক। বৃদ্ধকে মারধরের পরপরই প্রত্যক্ষদর্শীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এই ঘটনার ১ মিনিট ৮ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে জেলা শহরের চৌরাস্তায় এ ঘটনাটি ঘটে বলে ভিডিও সূত্রে জানা গেছে। এ নিয়ে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।

এদিকে বৃদ্ধ অটোরিকশা চালককে মারধরের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবককের বিচার দাবি করেছেন নেটিজেনরা। তবে অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী অটোরিকশা চালককের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ রিকশাচালক কান্নাজড়িত কণ্ঠে পথচারীদের বলছেন ৩০ টাকা ভাড়া চাওয়ায় ওই যুবক আমাকে থাপ্পড় মারে এবং নোংরা ভাষায় গালিগালাজ করেন। এসময় বৃদ্ধ অটোচালক কান্নায় ভেঙ্গে পড়েন। আর বলতে থাকেন আমি কি দোষ করেছি, আমি রোজা আছি, কেন আমাকে থাপ্পড় মারলো?

বৃদ্ধকে থাপ্পড় মারার পর পথচারীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এসময় বৃদ্ধ রিকশা চালকের কাছে ক্ষমা চাইতে বললে যুবক বলে উঠে রিকশাওয়ালার দোষ, আমি কেন ক্ষমা চাইবো।

Collected

বৃদ্ধকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ায় এরই মধ্যে ওই যুবককের বিচার চেয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। আর তার কঠোর শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে আর কোন ব্যক্তির উপর এমন অমানবিক আচরণ করতে না পারেন।

আর নিরীহ মানুষের ওপর নির্যাতনের এরকম ঘটনা অহরহ ঘটছে জেলাজুড়ে। এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগ উঠতি বয়সের তরুণ-তরুণী। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপরতা না বাড়ালে এই যুবসমাজকে নৈতিক স্খলনের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন সমাজ উন্নয়নকর্মী এস.এম. মনিরুজ্জামান মিলন।

তবে গতকালের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম ফিরোজ ওয়াহিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে রোজাদার বৃদ্ধ রিকশা চালককে যুবকের থাপ্পর মারার ভিডিও ভাইরাল!

আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪