ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

ঝিনাইগাতীতে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৫৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক!

শেরপুর সীমান্তবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপি এলাকা থেকে ২ জন মানব পাচারকারী এবং ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন। আটককৃত মানব পাচারকারীরা হলেন নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) এবং পোড়াগাঁও এলাকার আসমত আলীর ছেলে রাসেল মিয়া (১৬)।

অবৈধ অনুপ্রবেশকারীরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার বোমভাঘ গ্রামের মেলদার শেখের ছেলে শামীম শেখ (২৩),একই গ্রামের হায়দার গাজীর মেয়ে আফসানা খানম (২২), কুলসুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে রুমা বেগম (৩২), মৃত উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিলিনা বিশ্বাস (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে কাসেম বিশ্বাস।

বিজিবি জানায়, মানব পাচারকারী রমজান আলী ও রাসেল মিয়া গত ২৩ আগস্ট রাতে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা দিয়ে তাদের ভারতে প্রবেশে সহায়তা করেছিল। পরে নিরাপত্তাহীনতার কারণে তারা পুনরায় মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে প্রবেশের সময় আটক হন বিজিব’র হাতে। আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, তারা আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক!

আপডেট সময় : ০৭:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫