ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে ১১৩ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার বাঁকাকুড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা (৪২) ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো.আব্দুল হালিম (৩০)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বাকাকুড়া গ্রামে অভিযান চালায়। এসময় ময়মনসিংহ-থ-১১-০১৩৯ নং একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে এবং তার গতিরোধ করে এবং সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও মো.আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদক কারবারিদ্বয় ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো গাজীপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এব্যাপারে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে থানার মাধ্যমে শুক্রবার (২ ফেব্রুয়ারী) আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার!

আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪