ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ

সীমান্তবর্তী গোমড়া গ্রামে মাদক ব্যবসায়ী মাজাহারুলের বাড়িতে অভিযান; বাজারমূল্য ২৪ লাখ টাকা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মহরম আলীর ছেলে মাজাহারুলের বাড়িতে পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৮৯ বোতল মদ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনেরও বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫