ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন করতে হবে না- অধ্যক্ষ নজরুল ইসলাম

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন করতে হবে না- অধ্যক্ষ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করতে হবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের জন্য দেশে ‘ইসলামী শ্রমনীতি’ প্রণয়নের কাজ করছে। ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে জামায়াতের মানবিক কর্মকাণ্ডের বাস্তব উদাহরণ মানুষ দেখছে। আন্দোলনে আহত-নিহত পরিবারের পাশে জামায়াত যেভাবে দাঁড়িয়েছে, অন্য রাজনৈতিক দলগুলো যদি একইভাবে এগিয়ে আসত-দেশের শ্রমজীবী মানুষের অনেক উপকার হতো।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জাতি, ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে সবার জন্য কাজ করে। রংপুরে হিন্দু সম্প্রদায়ের নৌকাডুবির ঘটনায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আবার ডাকসু নির্বাচনে শিবিরের নির্বাচিত প্রতিনিধিরা যে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রেখেছিল, তা আজও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আজিজ লাবুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন: নাটোর–১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়া বাগাতিপাড়া জামায়াতের যুব বিভাগের নেতা জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চল টিমের সদস্য রেজাউর রহমান, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিবির নেতা অ্যাডভোকেট শাকিল উদ্দিন শ্রমিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন করতে হবে না- অধ্যক্ষ নজরুল ইসলাম

আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫