ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক

জয়কালীর দিঘী থেকে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

নাটোর সদর হাসপাতালের মর্গ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়কালীর দিঘী থেকে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার!

নাটোর প্রতিনিধিঃ
জয়কালীর দিঘী থেকে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার! নাটোরে জয়কালীর দিঘী থেকে শিহাব হোসেন (১৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১২ টার দিকে নাটোর পৌরসভার চৌকিরপাড় এলাকায় জয়কালীর দিঘী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিহাব হোসেন শহরের বড়হরিশপুর এলাকার সোবাহান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ জুন) রাতে তারা কয়েকজন বন্ধু চৌকিরপাড় এলাকায় জয়কালী দিঘীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় থানা পুলিশের একটি টিম সেখানে বসে থাকা সবাইকে ধাওয়া দেয়। এতে বসে থাকা সবাই পালিয়ে গেলেও শিহাব হোসেন পুলিশের হাত থেকে বাঁচতে দিঘীর পানিতে ঝাঁপ দেয়। পুলিশ চলে যাওয়ার শিহাবের বন্ধুরা তার খোঁজ করতে সেখানে ফিরে আসে। অনেক খোঁজ করেও রাতে আর শিহাবের কোন সন্ধ্যান না পেয়ে তারা ভেবে নেয় শিহাব পানি থেকে উঠে হয়তো বাড়ীতে চলে গেছে।
কিন্তু শনিবার (২৪ জুন) সকালেও শিহাবের বন্ধুরা শিহাবের খোঁজ করেও কোথাও শিহাবের সন্ধান পায়নি। পরে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে চৌকিরপাড় এলাকায় জয়কালী দিঘীর পাশ থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দিঘীর পানি থেকে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে শিহাবের মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। পুলিশের ধাওয়া খেয়ে দিঘীতে ঝাঁপ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জয়কালীর দিঘী থেকে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ১০:০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩