ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে, পঞ্চগড়ে সারজিস আলম

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে, পঞ্চগড়ে সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সামনে কোনো সংকট তৈরি হলে ফের যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে। সেকারণে ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোয়ালিটিফুল প্রজন্ম গড়ে তোলার জন্য কোয়ালিটিফুল টিচার লাগবে। যদি তা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, না থাকলে নিয়ে আসতে হবে। আমরা বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। স্কুল-কলেজের অসংখ্য সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা দরকার। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেম সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করবো।

স্কুল কলেজের শিক্ষার্থীরা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, সাবেক সংসদ সদস্য রীনা পারভীন, ৪ নং কামাদ কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে, পঞ্চগড়ে সারজিস আলম

আপডেট সময় : ০১:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪