ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক

চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর সহযোগীসহ এজেন্ট কারাগারে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর এজেন্ট আজমল হুদা মানিক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর সহযোগীসহ এজেন্ট কারাগারে!

নিজস্ব প্রতিবেদক:
চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর সহযোগীসহ এজেন্ট কারাগারে! বাংলাদেশ থেকে কয়েকশ কোটি টাকা লুটে নেওয়া চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর এজেন্ট আজমল হুদা মানিক (৩৬) ও সহযোগী সিয়াম আলীকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ আদেশ দেন। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই দুই আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আগাম জামিন শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তারা নিম্ন আদালতে হাজির হন। এ সময় আইনজীবীর মাধ্যমে তারা জামিনের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠিয়েছেন। এই মামলার এনামুল হক (৪২) নামের আরেক আসামি জামিনে রয়েছেন। রাজশাহীর পবা নতুনপাড়া মহল্লার বাসিন্দা জুয়েল রানা টিটু (২৭) এ মামলার বাদী।

থানা-পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে গুগল প্লে স্টোরে চীন থেকে অবমুক্ত করা হয় ই-মুভি প্ল্যান অ্যাপ। এই অ্যাপে সর্বনিম্ন ২ হাজার টাকায় একটি হিসাব খুলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিলেই তা ব্যবহারকারীর হিসাবে মার্কিন ডলারে দেখাত। সেই ডলার দিয়ে অ্যাপে বিভিন্ন দেশের সিনেমার টিকিট কিনলেই লভ্যাংশ দেওয়া হতো। বিনিয়োগ করা টাকা উঠে যেত এক মাসেই।

একসঙ্গে ৩ হাজার ডলার বিনিয়োগে এক মাসে লাভ দেখানো হতো ৩৬০ গুণ বেশি। হঠাৎ ১২ ফেব্রুয়ারি ই-মুভি প্ল্যান বন্ধ হয়ে যায়। এই অ্যাপের সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন চীনা নাগরিক। গত ৭ জানুয়ারি তারা ঢাকায় এসেছিলেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ই-মুভি প্ল্যানের এজেন্ট ছিল। রাজশাহীর এজেন্ট আজমল হুদা মানিক রাজশাহী নগরীর শিরোইল কলোনির সাড়ে ৩ নম্বর গলির এক ভাড়া বাড়িতে অফিস খুলেছিলেন। ই-মুভি প্ল্যান বন্ধ হয়ে গেলে তিনি অফিস বন্ধ করে পালিয়ে যান। রাজশাহীর অনেক গ্রাহক নওগাঁর মান্দায় মানিকের গ্রামের বাড়ি গিয়ে তার খোঁজ পাননি। পরে প্রতারিত গ্রাহক জুয়েল রানা টিটু বাদী হয়ে আজমল হুদা মানিকসহ তিনজনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন। মামলাটি এখন তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা থেকে সিআইডি এ মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। চীনা প্রতারকদের নিয়ে এসে তারা ঢাকায় ই-মুভি প্ল্যানের গ্রাহকদের সঙ্গে একটি কনফারেন্সের আয়োজন করেছিলেন। দেখিয়েছিলেন নানা প্রলোভন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর সহযোগীসহ এজেন্ট কারাগারে!

আপডেট সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩