ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোপনে বিয়ে, ছয় দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর থানা-ছবি সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপনে বিয়ে, ছয় দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
গোপনে বিয়ে, ছয় দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা! রাজশাহীর মোহনপুর উপজেলায় গোপনে বিয়ের ছয় দিনের মাথায় রাজিয়া সুলতানা বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে আত্মহত্যার প্রচারনার অভিযোগে সাহেদ হোসেন আসামি করে মোহনপুর থানার মামলা দায়ের করেছেন। বুধবার (২৪ মে) মোহনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়মা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ি পূর্ব পাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে রাজিয়া সুলতানা বৃষ্টিকে একই গ্রামের সোহরাব হোসেনের বিবাহিত ছেলে এক সন্তানের জনক সাহেদ হোসেন গত ১৯ মে গোপনে বিয়ে করেন। তবে বিয়ের বিষয়টি গোপন ছিল। নিহতের পরিবারের লোকজন বৃষ্টিকে অন্য ছেলের সাথে বিয়ে প্রস্তুতি নেয়। বুধবার (২৪ মে) বিয়ে দিন ক্ষণ ঠিক করার কথা ছিল।

নিহত রাজিয়া সুলতানা বৃষ্টির বাবা রেজাউল করিম বলেন, গোপনে বিয়ে বিষয়টি আমরা জানতাম না। গতকাল মঙ্গলবার বৃষ্টি তার চাচাতো ভাই মুক্তাকিনের প্রকাশ করে। আজ বুধবার বিয়ের নকল নেয়ার জন্য রাজশাহী শহরে কাজী অফিসে যাওয়ার কথা ছিল। সকালে আমি অটো-রিকশা নিয়ে রাজশাহীতে যাওয়ার কিছু ক্ষণ পর ফোনে জানতে পারি বৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পর বাড়িতে এসে দেখি আমার ছোট ভাইয়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে বৃষ্টি আত্মহত্যা করেছে। এদিকে কাজী অফিসে মেয়ে পক্ষের লোকজন যাওয়ার আগেই সাহেদ হোসেন তার লোকজন নিয়ে রাজির হন। রেজাউল করিম আরও বলেন, আমার মেয়ে আত্মহত্যার আগে সাহেদ হোসেনের সাথে ফোনে কথা বলেছে। তার কিছু ক্ষণ পর বৃষ্টি আত্মহত্যা করে। আমি দাবি করছি সাহেদ হোসেন আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি সাহেদ হোসেনের আইনের বিচার চাই।

মোহনপুর থানার এস আই দেবাশীষ নন্দী বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা থানায় মামলা দায়ের করেছেন। সঠিক তথ্য বের করার জন্য পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপনে বিয়ে, ছয় দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩