গোদাগাড়ীতে দুটি ট্রাকে হামলা অবরোধ সমর্থনকারীদের হামলা!
- আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে দুটি ট্রাকে হামলা অবরোধ সমর্থনকারীদের হামলা!
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করেছে অবরোধ সমর্থনকারীরা। বুধবার (১৫ নভেম্বর) সকালের উপজেলার সোনাদিঘি নামক জায়গায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাউল ভর্তি ট্রাক সোনাদিঘি মোড় পার হলে হঠাৎ করেই বেশ কিছু যুবক ট্রাকের সামনে ইট ছুড়ে আঘাত করে। এতে করে ট্রাকটির কাচ ভেঙে যায়।
অপর দিকে সকাল ১১টার দিকে একই স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজ ভর্তি ট্রাকে হামাল চালালে সেই ট্রাকটিরও কাচ ভেঙে যায়। এসময় ট্রাকের চালকরা দ্রুত গাড়ী চালিয়ে পালিয়ে আসলে রক্ষা পায়। গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ট্রাকে হামলার ঘটনার শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েি ছলো। তবে দুটি ট্রাক নয়, একটি ট্রাকে ইট-পাটকেল মারার খবর আমরা জানি। ট্রাকটির তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। পুলিশ যাওয়ার আগে কাউকে পাওয়া যায়নি ফলে কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
















