ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

গোদাগাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়ায় ১জনকে পিটিয়ে হত্যা, আহত ১, গ্রেপ্তার ৩!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়ায় ১জনকে পিটিয়ে হত্যা, আহত ১, গ্রেপ্তার ৩!

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের আমগাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪২)। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। এসময় আহত হয়েছেন আরও একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন। তিনি জানান, স্থানীয় ব্যক্তি সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খাই। তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে বারণ করেন ছাগল ছাড়তে। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাতটার দিকে সাদেকুলসহ আরও কয়েকজন এসে তর্কাতর্কিতে লিপ্ত হয়। তারা এ সময় মারমুখি আচরণও করে। সভাপতির পক্ষে কথা বলার জন্য রুহুল আমিনকে মারধর করা হয়। তাকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। রুহুল আমিনকে বাঁচাতে আসলে নাজিরুল ইসলামও আহত হন। তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করা হয়। এঘটনায় রাতেই তিনজনকে আটক করা হয়। রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন, সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়ায় ১জনকে পিটিয়ে হত্যা, আহত ১, গ্রেপ্তার ৩!

আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪