গুরুদাসপুরে নিখোঁজের ১দিন পর পুকুর থেকে শিশুর মরদহে উদ্ধার!
- আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৩৬২ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে নিখোঁজের ১দিন পর পুকুর থেকে শিশুর মরদহে উদ্ধার!
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোররে গুরুদাসপুরে নিখোঁজরে একদনি পর একটি পুকুর থেকে ওবায়দুল্লাহ নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদহে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৬ এপ্রিল সকালে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পিছনের পুকুর থেকে মরদহেটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের র্মগে প্রেরণ করে থানা পুলিশ। নিহত শিশু ওবায়দুল্লাহ উপজলোর খামারনাচকড়ৈ মহল্লার মোঃ আব্দুল্লাহর ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল শুক্রবার বিকালে শিশু ওবায়দুল্লাহ খেলার করার জন্য বাড়ী থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায় না। অনেক খোঁজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। এরপর শনিবার সকালে গুরুদাসপুর উপজলো নির্বাহী অফিসারের কার্যালয়ের পিছনের পুকুরের পানিতে শিশুর মরদহে ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদহেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
অফিসার ইনচার্জ আরও জানান, শিশু ওবায়দুল্লাহ প্রায়ই ওই পুকুর ও তার আশপাশ এলাকায় খেলা করতে যেতো। এতে করে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি খেলতে খেলতে সবার চোখের আড়ালে হয়তো পুকুরে পড়ে গিয়ে আর উঠতে না পেরে পানিতে ডুবে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানানো যাবে।




















