ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে বস্তিতে আ/গু/ন, পু’ড়েছে অন্তত অর্ধশত ঘর

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে বস্তিতে আ/গু/ন, পু’ড়েছে অন্তত অর্ধশত ঘর

মিলগেইট নিশাতনগর এলাকার কলাবাগান বস্তিতে অগ্নিকাণ্ড; ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর মিলগেইট নিশাতনগর এলাকার কলাবাগান বস্তিতে এ আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে আরও প্রায় এক ঘণ্টার মধ্যে পুরোপুরি আগুন নির্বাপন করেন দমকলকর্মীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তির একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বস্তির অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরের টঙ্গীতে বস্তিতে আ/গু/ন, পু’ড়েছে অন্তত অর্ধশত ঘর

আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬