ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৩১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত বিজিবি সদস্য সিপাহী মো. নাসিম উদ্দিন (২৩) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে তিনি কর্তব্যরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দায়িত্ব পালন শেষে সিপাহী নাসিম উদ্দিন তার নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকের পূর্ব পাশে যান। সেখানে তিনি নিজের শরীরে এক রাউন্ড গুলি চালান। এতে তার বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে বিজিবির অন্যান্য সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিপাহী মো. নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের মো. বাবুল মন্ডলের ছেলে। আত্মহত্যার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬