ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

কনসার্টে না আসায় আর্টসেলের লিংকন–মাহেরের বিরুদ্ধে রাকসু জিএসের মামলা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনসার্টে না আসায় আর্টসেলের লিংকন–মাহেরের বিরুদ্ধে রাকসু জিএসের মামলা

৫.২৫ লাখ টাকা নেওয়ার পরও অংশ না নেওয়ার অভিযোগ; আদালতের নির্দেশে তেজগাঁও থানায় তদন্ত শুরু

চুক্তি সত্ত্বেও কনসার্টে উপস্থিত না হওয়ায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের ভোকাল লিংকন আর্টসেল ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে এ মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানান, আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন এবং তেজগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে গত ৫ আগস্ট একটি কনসার্টের আয়োজন করা হয়। গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তিকৃত ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে আয়োজকেরা ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন।

তবে কনসার্ট শুরুর মাত্র পাঁচ ঘণ্টা আগে আর্টসেল ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, তারা অনুষ্ঠানে অংশ নেবে না। এতে অনুষ্ঠানের আয়োজক ও সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতি ও সুনামহানির অভিযোগ করা হয়েছে।

রাকসুর জিএস সালাহউদ্দীন মামলার এজাহারে দাবি করেন, কনসার্টে ব্যান্ডের অংশ না নেওয়ায় তার ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে মোট ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২৫ আগস্ট শিল্পীদের উদ্দেশে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো উত্তর দেননি।

তিনি বলেন, “চুক্তির টাকা নেওয়ার পরেও তারা অনুষ্ঠানে অংশ নেয়নি। এটি স্পষ্ট প্রতারণা। তাই আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় ছিল না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কনসার্টে না আসায় আর্টসেলের লিংকন–মাহেরের বিরুদ্ধে রাকসু জিএসের মামলা

আপডেট সময় : ০২:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫