ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

RU news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা সভায় মুখরিত ক্যাম্পাস

শিক্ষা, গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ঐতিহ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম এবং সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী পর্ব শেষে উপাচার্য ও আমন্ত্রিত অতিথিদের নেতৃত্বে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিনেট ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, “গৌরবের ৭৩ বছর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও তার অনন্য অবদান রেখে যাবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে দিনভর শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬